ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় উপলক্ষ্যে নন্দীগ্রামে বিএনপির বিজয় র‌্যালি

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় উপলক্ষ্যে নন্দীগ্রামে বিএনপির বিজয় র‌্যালি

ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।

বুধবার (৫ আগষ্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় হতে একটি বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিট বগুড়া-নাটোর মহাসড়কসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াছিন আলী, গোলাম মোস্তফা, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।

বিজয় র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Ads