বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথায় নয় কাজে বিশ্বাসী- মন্ত্রী জাহিদ

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথায় নয় কাজে বিশ্বাসী- মন্ত্রী জাহিদ

১৭ বছরের গণতন্ত্র পুন:দ্ধারে অবিরাম দাঁড়ায় ও রক্তাক্ত ৫ আগষ্ট এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ছাত্রজনতার কোটা বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে গত ২৪ সালের ৫ আগষ্ট তৎকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনার পতন ঘটিয়ে নতুন অধ্যায়ে বাংলাদেশ প্রতিফলিত হওয়ায় প্রতি বছরের ন্যায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার (৫ আগষ্ট) বিরামপুরস্থ ঢাকা মোডে ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সমাজ কল্যান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এ জেডএম জাহিদ হোসেন।

বুধবার (৫ আগষ্ট) বিকাল ৬টার দিকে বিরামপুর সরকারি থেকে আনন্দ শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধায় শহরের ঢাকা মোড়ে উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপির সহ সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, সাবেক ভিপি কমর সেলিমসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ।

Ads