আফতাবনগর ও রামপুরা-বনশ্রী গার্ডার নয়, ১১ মিটার উচ্চতাসম্পন্ন সেতু চাই!

আমিনুল আমিন ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
আফতাবনগর ও রামপুরা-বনশ্রী গার্ডার নয়, ১১ মিটার উচ্চতাসম্পন্ন সেতু চাই!

নদী বাঁচলে বাঁচবে দেশ, আসুন সবাই মিলে নড়াই নদীকে রক্ষা করি! ঢাকার আফতাবনগর ও রামপুরা-বনশ্রী সংযোগকারী ঐতিহ্যবাহী নড়াই নদী আজ চরম অস্তিত্ব সংকটে! ‘নদী এক জীবন্ত সত্তা’—আদালতের এই রায়কে উপেক্ষা করে নদীর ওপর তৈরি করা হচ্ছে মাত্র ১ থেকে ২ মিটার উচ্চতার নিচু সেতু। অথচ নৌ-চলাচল সচল রাখতে এই সেতুর উচ্চতা থাকার কথা ছিল অন্তত ১১ মিটার! ২০১০ সালে সরকারীভাবে নিষেধ হয়েছে নদী বা খালে কোন রকম কোন গার্ডার বসানো যাবে না তা হলে তারা কিসের ভিত্বিতে এই গার্ডার তৈরী করেছে এটা কারো বোধগম্য নয়।

নৌপথ অবরুদ্ধ করে, নদীকে হত্যা করে ৯০ কোটি টাকার এই অপরিকল্পিত নির্মাণ জাতি মেনে নেব না। তড়িঘড়ি করে নির্মিত এই ব্রীজসদৃশ কাঠামোর উচ্চতা অবিলম্বে বাড়িয়ে নৌ-চলাচল উপযোগী করার দাবিতে পরিবেশবিদরা মাঠে নেমেছে।

নড়াই নদীর নাব্য ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার এই ন্যায়সঙ্গত দাবিতে পরিবেশ সংগঠন ”নোঙ্গর বাংলাদেশ” এর ব্যানারে আগামী ৯ আগষ্ট রোববার সকাল ১১ টায় ফরায়জী হাসপাতাল গুদারাঘাট, মেরাদিয়া, রামপুরায় একটি মানববন্ধন এর আয়োজন করেছেন। এতে পরিবেশ রক্ষায় পরিবেশ প্রেমিদের উক্ত মানববন্ধনে যোগদেয়ার অনুরোধ জানিয়েছেন।

Ads