নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদল ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৭ আগষ্ট) বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সর্বশেষ ২০২১ সালে শফিউল আলম সুমন কে আহ্বায়ক, আব্দুর রউফ রুবেলকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও আরিফুল ইসলাম মজনু কে যুগ্ম-আহ্বায়ক করে উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি গঠণ করা হয়। একই সময়ে গোলাম রব্বানীকে আহ্বায়ক ও মেহেদী হাসান শাহীনকে যুগ্ম আহ্বায়ক করে পৌর যুবদলেন কমিটি ঘোষনা করা হয়।

পরর্বতীতে ২০২২ সালে শফিউল আলম সুমন নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা যুবদলের বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু বলেন, যুবদলকে সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বগুড়া জেলা কমিটি। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশালী করার লক্ষ্যেই জেলা যুবদল এ সিদ্ধান্ত নিয়েছে।

 

Ads