সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ১০

সিলেট প্রিতিনিধ ঃ
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ১০

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সিলেট হাইওয়ে পুলিশের সুপার মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থলেই সাতজনের প্রাণহানি হয়। সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

রেজাউল করিম বলেন, সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহণ ও বেঙ্গল পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহণের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Ads