শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে মাদক থেকে দুরে থাকতে হবে : আইনমন্ত্রী

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে মাদক থেকে দুরে থাকতে হবে : আইনমন্ত্রী

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযেগী হওয়া এবং মাদক থেকে দুরে থাকার পরামর্শ দেন। ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আসাদুজ্জামান (এমপি) এসব কথা বলেন।

শনিবার সকাল ১১ টায় ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান (এমপি) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মন্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ খান, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী; মোঃ নোমান হোসেন জেলা প্রশাসক, ঝিনাইদহ; মোহাম্মদ আমিন বিন হাছান পুলিশ সুপার, ঝিনাইদহ; এবং মোঃ জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Ads