সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম পাড় নলকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। গতকাল শুক্রবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহণের একটি যাত্রীবাহী বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিলো।

এসময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে।

Ads