ইয়েমেনি বাহিনী সৌদি আরবে ব্যাপক ও নজিরবিহীন হামলা চালিয়েছে

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
ইয়েমেনি বাহিনী সৌদি আরবে ব্যাপক ও নজিরবিহীন হামলা চালিয়েছে

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র “আল-মোখা” বন্দরে সৌদি সেনাবাহিনীর সমাবেশ স্থল এবং তাদের অস্ত্রাগারের ওপর ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সশস্ত্র বাহিনীর মুখপাত্র “ইয়াহিয়া সারি” এক বিবৃতিতে জানিয়েছেন: “তাদের পশ্চিম উপকূল এবং তায়েজ প্রদেশে সৌদি শত্রুর অব্যাহত আগ্রাসন এবং ইয়েমেনের ওপর গত ১২ বছরের অবরোধ ভাঙার জন্য জনগণের বৈধ সংগ্রামকে প্রতিহত করার লক্ষ্যে সৌদি আরব যে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পাঠানোর যে চেষ্টা করছে তার জবাবে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল-মোখা বন্দরে সৌদি বাহিনীর সমাবেশ এবং তাদের অস্ত্রাগারকে লক্ষ্য করে ব্যাপক ও নজিরবিহীন সামরিক হামলা চালিয়েছে।

তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান চালিয়েছে এবং এই অভিযানটি নির্ভুল ছিল। এর ফলে শত্রুপক্ষের সরঞ্জাম ও গোলাবারুদ ধ্বংস হয়েছে এবং সৌদি বেশ কয়েক ডজন সেনা হতাহত হয়েছে।

Ads