ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত মাদ্রাসাছাত্রের মৃত্যু

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলা পাড়ায় ঘুমন্ত অবস্থায় তাকে সাপে ছোবল দেয়। নিহত আরাফাত হোসেন ওই এলাকার হান্নান মুসল্লির ছেলে এবং ঘোড়শাল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। স্বজনরা প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। পরে রাত ৩টার দিকে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ads