মাগুরায় শতভাগ সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
মাগুরায় শতভাগ সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১১ আগস্ট দুপুরে মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কেক কেটে শতভাগ সাফল্য উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সহীলুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মোঃ ফরহাদ,

এ সময় বক্তারা এই সাফল্য অর্জনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, পাশাপাশি এ ধারা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।

এবার বিদ্যালয়টি থেকে ৯৮ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই শতভাগ কৃতকার্য হয়। এরমধ্যে ৪২ জন শিক্ষার্থী “জিপিএ-৫” অর্জন করে।

Ads