উলিপুরে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
উলিপুরে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক

কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। পুলিশে হস্তান্তরের সময় গণধোলাই এর শিকার হয় ওই শিক্ষক। ঘটনাটি ঘটেছে, উপজেলার বালা পাড়ার মৌমিতা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায়।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামারের শাহালম মিয়া ও নিলুফা ইয়াসমিনের বড় ছেলে নোকাইদ ইসলাম (১১)কে তার নানার বাড়ির সন্নিকটে পবিত্র কুরআন শরীফ হেফজ করার জন্য ১ বছর হলো ভর্তি করায়। ওই মাদ্রাসায় আবাসিকে থেকে শিশুটি পড়াশুনা করে আসছিলো। এরই মধ্যে গত ১২ আগষ্ট নোকাইদ মাদ্রাসার আবাসিকে তার দুই বন্ধু মোঃ সোহান ফারাজী, মোঃ জিতুসহ ঘুমাচ্ছিলো।

রাত আড়াইটার দিকে ওই মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ (২৫) নোকাইদকে ঘুমন্ত অবস্থায় পার্শ্ববর্তী কক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনাটি প্রকাশ না করার জন্য শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে। বুধবার সকালে অসুস্থ শিশুটি তার নানার বাড়ি রাজারহাট উপজেলার মনিডাকুয়ার ঝাকুয়া পাড়ায় এসে তার মাকে ঘটনাটি জানায়। পরে অভিভাবকের পক্ষ থেকে বিষয়টি মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে জানালে বলাৎকারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে আটক করে পুলিশকে জানায়। খবর পেয়ে উলিপুর থান পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে গাড়িতে তোলার সময় গণধোলাই এর শিকার হয়। শিশুটিকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাযন আইন ২০০৯ (১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১৯, তারিখ ১২-০৮- ২০২৬ ধারা – আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক শিক্ষক উপজেলার দলদলিয়া ইউনিয়নের নুর মোহাম্মদ এর ছেলে।

Ads