এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত

এখন থেকে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধন একবারের বেশি করা যাবে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন।

এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন এনআইডির মহাপরিচালক নিষ্পত্তি করবেন বলে জানানো হয়েছে।

Ads