নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল সিএনজি সংর্ঘষে সেনা সদস্য নিহত

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল সিএনজি সংর্ঘষে সেনা সদস্য নিহত

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল সিএনজি সংর্ঘষে সেনা সদস্য যোবাযের রহমান(২৪) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মহাদেবপুরের আখেড়া নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যোবায়ের নওগাঁর বরেন্দ্র অঞ্চলের সীমান্ত ঘেঁষা সাপাহার উপজেলায় উত্তরপাতাড়ি ইউপি’র উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা।

জানা যায়, নিহত সেনা সদস্য যোবাযের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে তাঁর মোটরসাইকেল এর সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বগুড়া সামরিক হাসপাতালে নেয়া হয়। সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

নিহত যোবায়ের ২০২০ সালে এসএসসি পাস করে সাপাহার আল হেলাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন।

নিহতের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, আত্মীয় স্বজন,বন্ধু ও সেনাবাহিনী পরিবার এর মাঝে চলছে শোকের মাতম।

Ads