আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

বোমা হামলায় আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ১৩ আগস্ট হাসপাতাল ও পৌরসভা সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। নিহত মেয়রের নাম হাবিব-উর-রহমান মনসুর। তিনি বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদের মেয়র ছিলেন।

হাসপাতালের এক নার্স জানান, মেয়রকে বহনকারী গাড়িতে বোমা হামলায় তিনি নিহত হন। নাম প্রকাশ না করার শর্তে ওই নার্স এএফপিকে এ তথ্য জানান।

ফায়জাবাদ পৌরসভার এক কর্মীও জানান, তাদের কর্মস্থলের কাছে পেতে রাখা বোমার বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

মেয়র মনসুর হত্যার মাত্র তিন সপ্তাহ আগে একই প্রদেশে আরেক সরকারি কর্মকর্তা গুলিতে নিহত হন।

Ads