সরকারি কাজে বাঁধা ও বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
সরকারি কাজে বাঁধা ও বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

মাগুরার মহম্মদপুরে পথসভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

মাগুরার মহম্মদপুর প্রেস ক্লাবের সামনে এক আকস্মিক পথসভা ও চা চক্রে অংশগ্রহণ করে সরকারি কাজে বাধা দানকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় এবং চা চক্রের সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি এ কড়া বার্তা প্রদান করেন।

​পথসভায় উপজেলা পরিষদের সার্বিক কর্মকাণ্ড ও উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, উপজেলা পরিষদে গিয়ে সরকারি কাজে যারা বাধা প্রদান করছেন এবং সেখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে চরম কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

​উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি উন্নয়ন প্রকল্প সরকারি বিধি-বিধান মোতাবেক বাস্তবায়িত হবে।
​শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে যদি কেউ উপজেলা পরিষদে বিশৃঙ্খলা তৈরি করেন বা বিধি-বহির্ভূত কোনো কাজ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমন মামলা করা হবে যা সম্পূর্ণ জামিনের অযোগ্য মামলা এবং তারা ভবিষ্যতে আর কোনোদিন দল বা রাজনীতি করার সুযোগ পাবেন না।

​এলাকার সার্বিক সার্বিক চিত্র তুলে ধরে তিনি আরও আশ্বাস দেন, উন্নয়নের সার্বিক অগ্রগতিতে এগিয়ে চলছে মহম্মদপুর। মহম্মদপুরের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করা হবে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে।

​পথসভা ও চা চক্রের এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানান।

Ads