নন্দীগ্রামের কাজী আ. ওয়াজেদ উচ্চ বলিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ওয়াদুদের ইন্তেকাল

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
নন্দীগ্রামের কাজী আ. ওয়াজেদ উচ্চ বলিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ওয়াদুদের ইন্তেকাল

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কাজী আব্দুল ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না………….রাজিউন)। মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বগুড়া টিএমএসএস মেডিলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার (১৬ আগষ্ট) সকালে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি একজন আদর্শ, নিবেদিতপ্রাণ ও মানবিক শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের হৃদয়ে অমর হয়ে আছেন। তিনি সহকর্মী এবং সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৮ আগষ্ট) বাদ আসর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে জানাযা নামাজ শেষে কলেজ পাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়।

১৯৪৯ সালে নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন আব্দুল ওয়াদুুদ। তিনি ১৯৭৪ সালে নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা জিবণ শুরু করেন এবং ২০০৮ অবসর গ্রহণ করেন। তার প্রচেষ্টায় এই উপজেলায় প্রথম বালিকা বিদল্যায় প্রতিষ্ঠিত হয়। যা নারী শিক্ষার জন্য অন্যন্য ভূমিকা রাখে। নারীদের শিক্ষামুখী করে তুলতে তিনি সারাজীবন কাজ করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকি জুয়েল, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম ও নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Ads