নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার লক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার লক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে এ উপলক্ষে গঠিত মাগুরা জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার ১৯ আগস্ট দুপুরে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভাপতিত্ব করেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রনলয় কতৃক নেয়া এ কর্মসুচি বাস্তবায়নের লক্ষে মাগুরায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করার প্রতি গুরুত্ব আরোপ করে সভায় বক্তব্যে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক উপসচিব আব্দুল কাদের, সহকারি পুলিশ সুপার নিশাত বিন নাহি যান, উপজেলা নির্বাহী অফিসারবিন্দ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা জাসাস সভাপতি কাজী মিহির, প্রেসক্লাবের সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জাসাস সম্পাদক ফেরদৌস, জেলার শিক্ষা কর্মকর্তার প্রতিনিধিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত থেকে মাগুরায় নজরুল বর্ষ পালনের মাধ্যমে জাগরণ সৃষ্টি করার প্রতি গুরুত্ব আরোপ করেন। সভায় জেলা প্রশাসক বলেন, মাগুরা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে কর্মসুচি গ্রহন করে শিক্ষার্থীদের মাঝে নজরুলের চেতনায় তাদেরকে জাগ্রত কের তুলতে হবে।

Ads