বিরামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
বিরামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত ও তার সহযাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগষ্ট) সকাল ৬ টার দিকে রেজাউল ইসলাম (৫০) সহযাত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লা থেকে মহাসড়ক দিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিরামপুর উপজেলার চন্ডিপুর চায়না মোড় এলাকায় ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন এবং তাঁর সহযাত্রীকে আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

নিহত রেজাউলইসলাম (৫০) বিরামপুর উপজেলার পার্শ্ববতী ফুলবাড়ি উপজেলার নন্দীগ্রামের রইচ উদ্দিনের ছেলে এবং তিনি বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লায় বসবাস করতেন।

বিরামপুর থানার অফিসার ( ওসি তদন্ত) শামীম আল মামুন বলেন, দূর্ঘটনায় বিষয়ে থানায় সড়ক আইনে মামলা হয়েছে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Ads