খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন হাইকোর্টের রিট পিটিশন মামলায় স্থগিত ঘোষণা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন হাইকোর্টের রিট পিটিশন মামলায় স্থগিত ঘোষণা

হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২০ আগস্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (মামলা নম্বর: ৮৭৯১/২০২৬) বিচারাধীন রয়েছে।

এই মামলাটি হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, খুলনার বিভাগীয় কমিশনার, চেম্বারের প্রশাসক এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

Ads