ঝিনাইদহে হত্যা মামলায় একজনের মৃত্যুদ-, অপরজনের যাবজ্জীবন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
ঝিনাইদহে হত্যা মামলায় একজনের মৃত্যুদ-, অপরজনের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আল-আমিন পাটোয়ারী (২৬) নামে এক আসামিকে মৃত্যুদ- এবং তার বাবা ইউনুস পাটোয়ারী (৫৬)কে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মাসুদ আলী এ রায় দেন। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার এবং ইউনুসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ বাবা-ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র সাত কার্যদিবসেই আদালত এ রায় ঘোষণা করেন।

Ads