আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি(নওগাঁ)ঃ
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাছিম উদ্দিন শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।বীর মুক্তিযোদ্ধা মরহুম মাছিম উদ্দিন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার এর মাধ্যমে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনিরুজ্জামান , আত্রাই থানা পুলিশের সেকেন্ড অফিসার ওবাইদুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান’সহ মুক্তিযোদ্ধাগণ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Ads