জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি শ্রদ্ধা

মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতির জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কর্মসূচিকে কেন্দ্র করে সাভারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

Ads