অর্থনৈতিক সন্ত্রাসবাদকে ইরানি জনগণের জীবিকার ওপর আঘাত হানতে দেব না: আরেফ

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
অর্থনৈতিক সন্ত্রাসবাদকে ইরানি জনগণের জীবিকার ওপর আঘাত হানতে দেব না: আরেফ

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেছেন: অর্থনৈতিক চাপ ইরানি জনগণের ইচ্ছাকে পরিবর্তন করতে পারবে না।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন: সরকার আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদকে ইরানি জনগণের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জীবন-জীবিকার ওপর আঘাত হানতে দেবে না।

তিনি আরও বলেন: ইসলামী বিপ্লবের অভিজ্ঞতা দেখিয়েছে যে অর্থনৈতিক চাপ ইরানি জনগণের ইচ্ছাকে পরিবর্তন করতে সক্ষম নয় এবং এর ফল হয় বিপরীত।

Ads