আগুনে পুড়ে ছাই ইমরানের সহায়-সম্বল, ক্ষতি ১৫ লাখ টাকা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
আগুনে পুড়ে ছাই ইমরানের সহায়-সম্বল, ক্ষতি ১৫ লাখ টাকা

ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার ভবাণীপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকান, মুরগির খামার, গোয়ালঘর, বিচালির পালা ও নতুন মোটরসাইকেলসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ব্যবসায়ী ইমরান হোসেন ও তার পরিবার।

সোমবার গভীর রাতে গ্রামের পান বাজার সংলগ্ন ইমরান হোসেনের বসতবাড়ি ও দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইমরান হোসেন ওই গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। আগুনে দোকানের ফার্নিচার, মুদি মালামাল, মুরগির খামার, গোয়ালঘর, বিচালি, গৃহপালিত পশু, নতুন মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

খবর পেয়ে হরিণাকু-ু ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়নি; পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।

তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। অল্প বয়সে বাবাকে হারানোর পর কঠোর পরিশ্রম করে ব্যবসা গড়ে তুলেছিলেন ইমরান। অগ্নিকা-ে তার একমাত্র আয়ের পথটিও ধ্বংস হয়ে গেছে। তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।

Ads