পীরগঞ্জের সাবেক এমপি আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
পীরগঞ্জের সাবেক এমপি আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক আবুল কালাম আজাদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় পীরগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮টায় নিজ গ্রামের বাড়ি উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম,পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

জানাজায় অংশ নেয়া অনেকেই সাবেক এই সংসদ সদস্যের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধের ভূমিকা এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। মরহুমের মেজ ছেলে পারভেজ আহম্মেদ জানান, জানাজা শেষে মরহুমের মরদেহ ঢাকায় নেওয়া হবে। বুধবার রাতে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে তঁাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কালাম আজাদ। মৃত্যুকালে তঁার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

Ads