ইরান যুদ্ধ ও মার্কিন জনগণের দুর্ভোগ থেকে লাভবান হচ্ছেন ট্রাম্প : মার্কিন সিনেটর

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
ইরান যুদ্ধ ও মার্কিন জনগণের দুর্ভোগ থেকে লাভবান হচ্ছেন ট্রাম্প : মার্কিন সিনেটর

মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন, ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ইরানে যুদ্ধ শুরু করে মার্কিন জনগণকে দুর্ভোগে ফেলার মাধ্যমেও ট্রাম্প লাভবান হচ্ছেন।

পার্সটুডে জানিয়েছে, মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন এটাকে ‘নিরেট দুর্নীতি’ বলে অভিহিত করেছেন।

এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান হোলেন বলেন, যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন, যিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে শুরু করা অবৈধ যুদ্ধ থেকে লাভবান হচ্ছেন।

তিনি বলেন, প্রতি গ্যালন পেট্রলের দাম ৪ ডলারের বেশি হওয়ায় মার্কিন জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি থেকেও লাভ করছেন।

এই মার্কিন সিনেটর আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হোয়াইট হাউস’ এখন দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট মূলত হোয়াইট হাউসকে একটি ক্যাসিনোতে পরিণত করেছেন। একদিকে মার্কিন জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়ছে, মানুষ দুর্ভোগে পড়ছে এবং যুদ্ধে মার্কিন সেনারা নিহত হচ্ছেন; অন্যদিকে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ লাভ করেছেন।

Ads