সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী সাত্তার এর বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী সাত্তার এর বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী সাত্তার এর বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার , সকাল ১০টায় সিরাজগঞ্জ মতি সাহেবেবের ঘাটে সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজের আয়োজনে এমানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তা বলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া মাদ্রাসা ও কবরস্থানের সাধারণ সম্পাদক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সমাজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারকে নিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য দিয়ে সাংবাদিক দিয়ে অপপ্রচার চালাচ্ছ। মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্যের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আমরা সিরাজগঞ্জ পৌরবাসীর হাজার হাজার নাগরিকবৃন্দ মানববন্ধনে দাড়িয়েছি।

মানববন্ধনে দাড়িয়ে আমরা সিরাজগঞ্জ পৌরবাসী বলছি, আসন্ন সিরাজগঞ্জ পৌর নির্বাচন। পৌর নির্বাচনে হাজী আব্দুস সাত্তার দলমত নির্বিশেষে মেয়র পদে নির্বাচন করবে। ইনশাল্লাহ। আর এই নির্বাচন ঘিরে কতিপয় ব্যক্তিরা হাজী আব্দুস সাত্তার এর কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কতিপয় কুচক্রী মহল সাংবাদিককে মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য দিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেছেন। সংবাদটি আদৌ সত্য নহে। সংবাদটি টাঙ্গাইল জেলা প্রতিনিধি দিয়ে সিরাজগঞ্জের সংবাদ পরিবেশন করেছে। যা আইন বহির্ভুত। ইতিমধ্য সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মানববন্ধনে দাড়িয়ে আমরা সিরাজগঞ্জ পৌরবাসী আরো বলছি, হাজী আব্দুস সাত্তার একজন বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল, গরীব-দুখী মানুষের পরম বন্ধু, মানবতার ফেরিওয়ালা। তিনি আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে নিজস্ব স্বেচ্ছাসেবী দিয়ে প্রতিদিন সকালে পৌর এলাকার বিভিন্ন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। পৌর এলাকার বিভিন্ন কবরস্থান-মন্দির-গীর্জা-ফোরলেন রাস্তায় ডিভাইডারে বৃক্ষরোপন, বন্যার্তদের সহযোগিতা, পৌর এলাকায় জলাবন্ধতা নিরসনে পানি নিষ্কাশন, মসজিদ-মাদ্রাসা-মন্দির-গীর্জায় অনুদান, দরিদ্র, এতিম শিক্ষার্থীদের সহযোগিতা, কন্যাস্থ পিতাকে দায়মুক্ত, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণমুক্ত, হাসপাতালে দরিদ্র রোগীদের সহযোগিতা, স্বেচ্ছা রক্তদানের ব্যবস্থা, দুখী মানুষের পাশে থেকে নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

সামাজিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে হাজী আব্দুস সাত্তার এর মান সম্মানকে ক্ষুন্ন করতে কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন হয়েছে। মিথ্যা এই সংবাদ অনলাইন পত্রিকা থেকে দ্রুত অপসারণ করতে হবে। সংবাদটি দ্রুত অপসারণ না হলে পত্রিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং আরো কঠোর কর্মসুচি দেওয়া হবে।

বক্তারা আরোও বলেন, কুচক্রী মহলকে সাবধান করে বলে দিচ্ছি, যার মহান আল্লাহতায়ালার করুনা ও জনগণের ভালবাসা আছে, তাকে নিয়ে কোন কুটকৌশল করে লাভ নেই। দোষ ত্রুটি নিয়েই মানুষ। মানুষের জন্য কাজ করতে গেলে কিছু ভুলত্রুটি থাকতে পারে। ঠিক তেমনি হাজী আব্দুস সাত্তার এর মানবিক কাজের ভুলত্রুটিগুলো পরিহার করে তার সামাজিক কাজগুলো সমাজে তুলে ধরার জন্য অনুরোধ করছি।

সাবেক প্রিন্সিপাল মকবুল হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন, জেলা বিএনপি নেতা লিয়াকত হোসেন খান, আবু হোসাইনী বাবু, যুবদল নেতা ইমরুল হক ইমেজ, ওলামাদল নেতা হাফেজ নুরনবী প্রমুখ।

Ads