মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক সিন্ডিকেট ভেঙ্গেদিতে হবে – আইনমন্ত্রী

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক সিন্ডিকেট ভেঙ্গেদিতে হবে – আইনমন্ত্রী

ঝিনাইদহ জেলা প্রশাসন এর প্রতক্ষ তত্বাবধানে পরিচালিত ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রতিষ্ঠান প্রাঙ্গনে শনিবার সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির ভাষনে মোঃ আসাদুজ্জামান এমপি মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়।

বলেছেন মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক সিন্ডিকেট ভেঙ্গেদিতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার ০ টলারেন্স । সবাইকে রাজনৈতিক সচেতন থাকতে হবে। বিগত দিনে ৪৫০০ জনকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে । ২৪ সালে জুলাই বিপ্লবে ১৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে।

৬০ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল । ১৭ বছর রাজপথে আন্দোলনের মাধ্যমে শৈ^রাচারী সরকারকে পতনের মাধ্যমে সফলতা অর্জন করা হয়েছে। রাজনীতিতে ভালো মানুষ আসলে দেশ বদলিয়ে যাবে। মেধাবী ছাত্রদের রাজনীতিতে আসতে হবে। স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। ভালো কাজের জন্য সমর্থন ও উৎসাহ দেন।

বড় হওয়ার লক্ষ নিয়ে পড়াশুনা করতে হবে। ভালো স্বপ্ন তৈরী করতে হবে। সৎ, যোগ্য, দক্ষ্য হিসাবে গড়ে উঠতে হবে। আইনের শ^াসন প্রতিষ্ঠা করতে হবে। কমপক্ষে ২টি করে বৃক্ষ রোপন করতে হবে। মায়ের ভালো আদর্শ গ্রহন করতে হবে। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন মোঃ রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর সহকারী ( রাজনৈতীক ) সচিব পদ মর্যাদা ।

এ্যাডঃ আব্দুল মজিদ , প্রসাশক , জেলা পরিষধ , ঝিনাইদহ। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন । অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট , পদক , ক্রেস্ট তুলেদেন প্রধান অতিথী । সাংস্কৃতিক অনুষ্ঠান এর পূর্বে প্রতিষ্ঠানের ফটোক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, অভিভাবক , স্থানীয় সুধিমন্ডলী উপস্থিত ছিলেন।

Ads