মেহেন্দিগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক চিহ্নিত ব্যবসায়ী আটক

এফ এম রিমন, মেহেন্দিগঞ্জ থেকে :
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক চিহ্নিত ব্যবসায়ী আটক

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় থানা-পুলিশের মাদক বিরোধী অভিযানে। ৫(পাঁচ) কেজি গাঁজা ও ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবাসহ চিহ্নিত (৪)জন মাদক ব্যবসায়ী আটক। আজ রোববার ভোর রাতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন এর নেতৃত্বে। এস আই, মোঃ রুবেল খান ও সঙ্গীয় ফোর্স উলানিয়া ইউনিয়নে রাজাপুর গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। মো: মোস্তফা বেপারী (৪৪), পিতা মৃত ফজলে করিম বেপারী, ২। মো: রাসেদ সরদার (৩৮), পিতা-মৃত কাঞ্চন সরদার,৩। মো: মফিজ ঢালী (৩৫), পিতা- মৃত কাশেম ঢালী, ৪। রাজিব হাওলাদার (২৯), পিতা- মৃত: হারুন অর রশিদ ৪জনকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক করেন।

এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির বিভিন্ন অংকের নোট সম্বলিত সর্বমোট ৬,৩৩০/-(ছয় হাজার তিন শত ত্রিশ) টাকা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি বাজাজ মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Ads