ইরান থেকে দূরে সরিয়ে নিতে হবে মার্কিন সেনাদের : ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
ইরান থেকে দূরে সরিয়ে নিতে হবে মার্কিন সেনাদের : ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার প্রসঙ্গ তুলে ধরে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের প্রধান জো কেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া উচিত।

ইরানের সংবাদমাধ্যম রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, লারাক দ্বীপে হামলার সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করে এক বার্তায় জো কেন্ট লিখেছেন, “আমরা ইরানের লারাক দ্বীপে কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি এবং ইরান এর জবাব দেবে। আমরা যদি উত্তেজনা বৃদ্ধির এই চক্র নিয়ন্ত্রণ করতে চাই এবং যুদ্ধকে আরও তীব্র হওয়া থেকে ঠেকাতে চাই, তাহলে আমাদের সেনাদের এই অঞ্চল থেকে সরিয়ে নিতে হবে।

জো কেন্ট আরও বলেন, ইরান যদি মার্কিন সেনাদের হত্যা করতে সক্ষম হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবার এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়বে, যেখানে এবার যুদ্ধের শর্ত নির্ধারণ করবে ইরান। তিনি জোর দিয়ে বলেন, “সেনাদের সরিয়ে নিন এবং ঝুঁকি কমান।

Ads