সুন্দরগঞ্জে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, ৪১ নিষিদ্ধ ৪১টি জাল জব্দ

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ প্রতিনিধি(গাইবান্ধা)ঃ
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, ৪১ নিষিদ্ধ ৪১টি জাল জব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪১টি জাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩৯টি চায়না দুয়ারী ও দুটি কারেন্ট জাল রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চর চরিতাবাড়ি এলাকায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা চায়না দুয়ারী জালের আনুমানিক দৈর্ঘ্য ১ হাজার ২০০ ফুট এবং কারেন্ট জালের দৈর্ঘ্য ৬০ ফুট।

অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহারে দেশীয় মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

 

Ads