মাগুরায় অনূর্ধ্ব ১৫ ফুটবল দলের বাছাই পর্বের উদ্বোধন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
মাগুরায় অনূর্ধ্ব ১৫ ফুটবল দলের বাছাই পর্বের উদ্বোধন

অনূর্ধ্ব ১৫ ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশীপ এর মাগুরা জেলা দলের বাছাই পর্ব এর শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়াত হোসেন খান।

মাগুরা স্টেডিয়ামে শুক্রবার সকালে এ উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা ফুটবল দলের কোচ ইউনুস আলী, জেলা ফুটবল একাডেমির বারিক আনজাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মহসন উদ্দিন উপস্থিত ছিলেন।

বাছাই পর্বে অংশ গ্রহনের জন্য জেলার ৪ উপজেলা থেকে দুশতাধীক খেলোযাড় অংশ গ্রহন করে।

 

Ads