ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করল এনার্জিপ্যাক

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করল এনার্জিপ্যাক

টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার ও দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ পুরষ্কার অর্জন করেছে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড। ‘এক্সিলেন্স ইন গ্রিন বিল্ডিং অ্যান্ড সাস্টেইনাবল ইনফ্রাস্ট্রাকচার’ বিভাগে এ পুরষ্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

পুরস্কারটি যৌথভাবে আয়োজন করে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ, যা বাংলাদেশে জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট -এর নেটওয়ার্ক, এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ — ইএসজিও টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কর্পোরেট সম্পৃক্ততার একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম।

গত ৫ সেপ্টেম্বর, শনিবার, রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে আয়োজিত এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আয়াত রশিদ।

এ অর্জন প্রসঙ্গে এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন রশিদ বলেন, “এই স্বীকৃতি আমাদের টেকসই ও ভবিষ্যৎ উপযোগী উৎপাদনশিল্প খাত গড়ে তোলার প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে। আমাদের কাছে টেকসই উন্নয়ন শুধুমাত্র নিয়ম মেনে চলার বিষয় নয়; বরং এটি উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে প্রভাব তৈরির একটি গুরুত্বপূর্ণ উপায়। ভবিষ্যতেও এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড বাংলাদেশে দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার প্রসার এবং টেকসই উন্নয়নে আরও উচ্চতর মানদ- প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

Ads