সৌদির সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
সৌদির সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে বিমানবন্দরগামী প্রবাসীদের বহনকারী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন।

জানা গেছে, তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে আল-খুরমা এলাকায় দুর্ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ ৪ জন নিহত হন।

নিহতদের সবার বাড়ি সিলেট কানাইঘাট এলাকায়।প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। বাকি দুই প্রবাসীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Ads