সঠিক লক্ষ নির্ধারণ কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি – মনোয়ার হোসেন খান এমপি

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
সঠিক লক্ষ নির্ধারণ কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি – মনোয়ার হোসেন খান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের সর্বোচ্য জনপ্রিয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারে নেয়া পরিকল্পনার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বচ্চ বাজেট বরাদ্দ করে জাতিকে বিশ্বের দরবারে শিক্ষিত জাতি হিসেবে পরিচিত করতে চায।

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, লক্ষ নির্ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গেলে সফলতা নিশ্চিত। ,মাগুরার হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ শিক্ষার্থীকে সংবাদর্ধনায় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে মাগুরা সদরের বেলনগর গ্রামে হাবিবুল্লাহ ভবন প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন। অনুষ্ঠানে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন এর সভাপতি আব্দুর রশিদ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান ও রোটারি ক্লাব অফ ঢাকার প্রেসিডেন্ট জেড আব্দুল্লাহ ইজাজ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এ কেএম মহিবুল্লাহ খোকন। হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অফ ঢাকার যৌথ উদ্যোগে বেলনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিক ছিলেন।

উল্লেখ্য, হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সদর উপজেলার বেলনগর গ্রামে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, সামাজিক সুরক্ষা কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। পাশাপাশি মাগুরার শিক্ষাখাতে আরো গতিশীল করতে ফাউন্ডেশন নিয়মিত বিতরণ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ।

Ads