কালিয়াকৈরে সরকারি কলেজের নব নির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
কালিয়াকৈরে সরকারি কলেজের নব নির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি

গাজীপুরের কালিয়াকৈরে একটি সরকারি কলেজের নব নির্মিত ভবন উদ্বোধন করলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি। তিনি বুধবার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় কালিয়াকৈর সরকারি কলেজের নব-নির্মিত ভবনটি উদ্ভোদন করেন।

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এইচ,এম ফখরুল হোসাইন, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ আরো অনেকে।

ওই কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে কলেজ প্রাসঙ্গে বৃক্ষ রোপন করেন এমপি। পরে তিনি পাশের একটি মসজিদের উন্নতে দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলেও জানান তিনি।

Ads