ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়নে পরিকল্পনা সভা

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়নে পরিকল্পনা সভা

প্রান্তিক পর্যায়ে মানুষের দোড়গড়ায় সেবার মান উন্নয়নে গড়ে উঠি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সিটিজেন ভয়েস অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রিয়াক্টস ইন প্রকল্পের সহযোগিতায় পৌর কমিউনিটি সেন্টারে এসভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো: আনিসুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।

এছাড়া সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার সায়েদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আকতার বক্তব্য রাখেন।

এসময় বক্তরা কমিউনিটি ক্লিনিকের নির্ধারিত সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলার সকল কমিউনিটি ক্লিনিকে নজরদারি বৃদ্ধি ও ডিজিটাল সিস্টেম ব্যবহার যাতে করে সকাল ৯ টায় আসে আর বিকেল ৩ টায় ক্লিনিকে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা সিদ্ধান্ত নেয়া হয়।

Ads