তানোরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
তানোরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজশাহীর তানোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (৩১)নামে এক মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌরসভার সমাসপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাসুদ রানা সমাসপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Ads