বিশ্বনন্দিত তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ অপরাহ্ণ
বিশ্বনন্দিত তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’

দীপ্ত টিভিতে শুরু হয়েছে নতুন বিশ্বনন্দিত তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’। দেখা যাচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৮:৩০ টায় এবং পুনঃপ্রচার হচ্ছে পরদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

অনন্ত ভালোবাসা (তুর্কি নাম Kara Sevda) একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হলো শ্রেণিগত বৈষম্যের মধ্যে জন্ম নেওয়া এক গভীর কিন্তু করুণ প্রেম।

অর্থের কাছে নিজের ভালোবাসাকে হারিয়ে একবুক অভিমান নিয়ে খনির চাকরিতে চলে যায় কেমাল। আর নিজের সেই অপমান আর পরাজয়ের কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে নিজেকে পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করে।তারপর বুকভরা প্রতিশোধের আগুন নিয়ে ইস্তাম্বুলে ফিরে আসে নিজের অপমানের বদলা নিতে। লক্ষ্য একটাই “একবার এমির কোযওলুর কাছে হেরেছি আর হারব না ।

“ইস্তাম্বুলে এসে একের পর এক দুর্দান্ত চালে এমির কোযওলুকে পরাস্থ করতে থাকে কেমাল। এমিরের ক্লায়েন্ট কেড়ে নেওয়া থেকে শুরু করে, এমিরের বাড়ির সামনে নিহানের পছন্দের বাড়িটাও সে কিনে নেয়। এদিকে বারবার কেমালের কাছে হেরে গিয়ে ক্রোধে পাগলপ্রায় হয়ে ওঠে এমির। প্রতিশোধ নিতে নিজের হিংস্র থাবা বাড়ায় কেমালের পরিবারের দিকে।

যার শিকার হয় কেমালের বোন যেইনেপ আর বড় ভাই তারিক। নিহানের প্রতিও বাড়তে থাকে এমিরের নির্দয় আচরণ। এসব দেখে কেমালের মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। নিহান কি নিজের ইচ্ছায় এমিরকে বিয়ে করেছিল? নাকি এই বিয়ের পেছনে আছে অন্য কোন রহস্য? কেমাল কি সেই রহস্য ভেদ করতে পারবে? দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।

চরিত্র ও কণ্ঠাভিনেতার তালিকা: কেমাল সৈদেরে (শফিকুল ইসলাম), নিহান সেযিন (রুবাইয়া মতিন গীতি), এমির কোযওলু (মোর্শেদ সিদ্দিকী মরু), যেইনেপ সৈদেরে (নাদিয়া ইকবাল),আসু আলাজাহান (জয়শ্রী মজুমদার লতা), ওযান সেযিন (খায়রুল আলম হিমু), লেইলা (মেরিনা আক্তার), তারিক সৈদেরে (শাহরিয়ার রানা জুয়েল), ফেহিমে (শারমিন মৃত্তিকা), হুসেইন সৈদেরে (অশোক বসাক), ভিলদান সেযিন (পর্ণা মিটিল্ডা কস্তা), ওনদার সেযিন (সজিব রায়)। কন্ঠাভিনয়ের সার্বিক তত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা।

মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

“অনন্ত ভালোবাসা” ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

Ads