জার্মান চ্যান্সেলর একই সঙ্গে যুদ্ধকে সমর্থন করে শান্তির নায়ক হতে পারেন না: ইরান

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
জার্মান চ্যান্সেলর একই সঙ্গে যুদ্ধকে সমর্থন করে শান্তির নায়ক হতে পারেন না: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, জার্মান চ্যান্সেলর একই সঙ্গে যুদ্ধ ও অপরাধকে সমর্থন করে নিজেকে শান্তির নায়ক ও নৈতিকতার শিক্ষক হিসেবে তুলে ধরতে পারেন না।

পার্সটুডে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে জার্মান চ্যান্সেলরের বিভিন্ন দাবি ও অভিযোগের প্রতিক্রিয়ায় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসমাইল বাকায়ি লিখেছেন- জার্মান চ্যান্সেলর ইরানের ‘যুদ্ধ’, ‘পারমাণবিক কর্মসূচি’ এবং ইরানের মিত্রদের নিয়ে কথা বলছেন।

বাকায়ি বলেন, এটি সম্পূর্ণ বিকৃত একটি বয়ান। ইরান নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসী যুদ্ধ শুরু করেছে। অথচ জার্মানির কাছে এই আগ্রাসনের নিন্দা জানানোর ন্যূনতম নৈতিক সাহসও ছিল না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বার্লিন যাদের ‘প্রক্সি’ বলে অভিহিত করে, তারা স্বাধীনভাবে কাজ করা বিভিন্ন পক্ষ; তাদের নিজস্ব লক্ষ্য ও হিসাব-নিকাশ রয়েছে। তারা দখলদারিত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীনতা ও মর্যাদার জন্য লড়াই করছে।

তিনি বলেন, ইরানের কোনো ‘সামরিক’ পারমাণবিক কর্মসূচি নেই। ইসরায়েলের তৈরি এই বড় মিথ্যা যতবারই পুনরাবৃত্তি করা হোক না কেন, তা সত্যে পরিণত হবে না।

বাকায়ি আরও বলেন, জার্মানির অপরাধবোধ কিংবা শক্তিধরদের সামনে নতিস্বীকারের অভ্যাসের মূল্য আমাদের অঞ্চলকে দিতে হবে না। জার্মানি প্রকাশ্যে

Ads