পোরশায় সড়কে ডাকাতির প্রস্ততিকালে তিন ডাকাত সদস্য আটক

ডিএম রাশেদ, পোরশা প্রতিনিধি (নওগাঁ) ঃ
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
পোরশায় সড়কে ডাকাতির প্রস্ততিকালে তিন ডাকাত সদস্য আটক

নওগাঁর পোরশায় রাতের অন্ধকারে সড়কে ডাকাতির প্রস্ততিকালে তিন ডাকাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকৃতরা হলো জেলার পতœীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮) পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) ও একই উপজেলার সমনগর গ্রামের মাহবুল সোনারের ছেলে মোস্তাকিম (১৯)। গত শনিবার রাতে উপজেলার শিশা এলাকায় ডাকাতির প্রস্ততিকালে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, শনিবার রাতে তারা পোরশা-মহাদেবপুর সড়কের শিশা বড় ব্রীজ এলাকায় সড়কে দড়ি ফেলে ডাকাতি করার চেষ্ঠা করছিল। এসময় গোপন সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি টীম ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্ততিকালে তাদের আটক করা হয়। এসময় আটকৃতদের নিকট থেকে ২টি দেশীয় তৈরি তীক্ষন খাচ কাটা লম্বা হ্যান্ডেল চেইন, ২৫ ফুট দৈর্ঘের দড়ি, রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহিত বিভিন্ন জিনিষ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Ads