হারানো ৪১টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাগুরা জেলা পুলিশ

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
হারানো ৪১টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাগুরা জেলা পুলিশ

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক তৎপরতায় হারানো ও বিভিন্ন সময়ে জিডিভুক্ত আইফোনসহ ৪১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মোবাইলগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা।

গতকাল রবিবার ২০ সেপ্টেম্বর মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন৷ এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

পুলিশের প্রেস রিলিজে আরও জানানো হয়, আগস্ট ২০২৬ মাসে সাইবার ক্রাইম ইউনিটের কার্যক্রমে নবজাতক শিশুসহ ১৪ জন ভিকটিম উদ্ধার, হত্যা মামলায় ২ জন, অপহরণ মামলায় ১ জন, ক্লুলেস চুরির মামলায় নগদ ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকাসহ ২ জন এবং পরোয়ানামূলে ১ জনসহ মোট ৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে। এ সময় ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রযুক্তির সহায়তায় হারানো সম্পদ উদ্ধার ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

Ads