মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়

মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বাগেরহাট ও মোংলাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন।

উক্ত সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষে সদস্য (হারবার ও মেরিন) সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), পরিচালক (প্রশাসন) পরিচালক (বোর্ড) পরিচালক (ট্রাফিক) প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (নৌ) এবং মোংলাস্থ এবং বাগেরহাটস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

এসময়ে চেয়ারম্যান মহোদয় মোংলা বন্দর কর্তৃপক্ষের ২০২৫-২০২৬ অর্থ বছরের অর্জন বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করেন। এছাড়া মোংলা বন্দরের সম্পাদিত প্রকল্পসমূহ, বর্তমান চলমান প্রকল্পসমূহ, ভবিষ্যৎ প্রকল্পসমূহের বিষয়ে তথ্য উপস্থাপন করেন।

পাশাপাশি সাম্প্রতিক সময়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বন্দরের উন্নয়ন,জাহাজ গণনা গমনের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন চেয়ারম্যান মহোদয় এবং সংশিষ্ট কর্মকর্তাবৃন্দ। বন্দরের উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের সাথে নিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে চেয়ারম্যান মহোদয় অভিপ্রায় ব্যক্ত করেন।

Ads