দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি উপশহরে বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। বুধবার প্রাদেশিক সরকারের প্রধান এ তথ্য জানিয়েছেন।ডারবান থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রিমিয়ার থামসানকা এনতুলি এএফপিকে বলেন, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। মঙ্গলবার রাত ১১টার কিছু আগে তারা একটি বাড়িতে অবস্থান করছিলেন।

এ সময় সশস্ত্র হামলাকারীরা সেখানে ঢুকে গুলি চালায় বলে জানা গেছে।

এনতুলি বলেন, হামলায় দুই ব্যক্তি বেঁচে গেছেন। ডারবান কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রধান শহর।

Ads