মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোাঃ আরিফুল ইসলাম সরদার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত, ফুটবল কোচ ইউনুস আলী ও বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ।

সভায় মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর শুক্রবার দুপুর আড়াইটায় মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন বলে সম্মতি প্রদান করেছেন। পাশাপাশি এ টুর্নামেন্টে বিশেষ অতিথি থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ অন্যরা। টুর্নামেন্ট উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি চলমান।

টুর্নামেন্টে মাগুরা সদর উপজেলা, মোহাম্মদপুর উপজেলা, শ্রীপুর উপজেলা, শালিখা উপজেলা, মাগুরা পৌরসভা ও মাগুরা জেলা পুলিশ এ ৬ টি দল অংশ নেবে। টুর্নামেন্টকে সফল করতে চার উপজেলার হাট বাজারে মাইকিং এর সাহায্যে প্রচার প্রচারণা চলমান রয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর শুক্রবার এ টুর্নামেন্টের সমাপনী ঘটবে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ডিএফএ মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসন মাগুরা এ টুর্নামেন্টের আয়োজন করেছে

Ads