দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মাগুরা জাসাসের মানববন্ধন ও সমাবেশ

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মাগুরা জাসাসের মানববন্ধন ও সমাবেশ

কথিত আওয়ামীলীগের বিরুদ্ধে নৈরাজ্য হামলার করার পায়চারা করছে। মাগুরায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসীদের সারাদেশে নৈরাজ্য হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও করার চেষ্টা করছে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্থ করছে আওয়ামী লীগের সন্ত্রীসারা তারা দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকান্ড, বাসে আগুন, জমি দখল, সামাজিক বিরোধ সহ নানা অপরাদ মূলক কমকান্ডে জড়িয়ে পড়ছে।

এ সময় নেতাকর্মীরা আর বলেন, দেশে নৈরাজ্য কমকান্ডের সাথে জড়িয়ে পড়ছেন আওয়ামী সন্ত্রীরা জেলা জাসাসের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে নেতাকর্মীরা হুশিয়ারি দেন যারা দেশকে অস্থিশীল করার পায়তারা করছে তাদের দমন করা হবে।মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে মাগুরা শহরের প্রধান সড়ক চৌরঙ্গীর মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

জেলা জাসাসের আয়োজনে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা জাসাসের আহবায়ক কাজী মিহির, সদস্য সচিব ফেরদৌস রেজা, মাগুরা পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিলসহ জেলা জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা জাসাসের আহবায়ক কাজী মিহির বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসীদের সারাদেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা জেলা জাসাসের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

 

Ads