দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খননের কাজ শুরু করেছিলেন। আর কোনো সরকার এর প্রয়োজনীয়তা মনে করেনি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীগুলোর টেকসই ব্যবস্থাপনা (১ম অংশ) প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার অধীন বন্দরমনি ও বোয়ালমারী করতোয়া নদীর ১১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাবেক রাট্রপ্রতি জিয়াউর রহমান এই দেশের বন্যা-ভূমিধস থেকে মানুষকে রক্ষা করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমান নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে নদীর পাড় রক্ষা বাঁধ নির্মাণে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বারুণী স্নান ঘাট নির্মিত হচ্ছে। সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Ads