খুলনায় আবারো যুবককে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা চেষ্টা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
খুলনায় আবারো যুবককে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা চেষ্টা

খুলনা নগরীর ৩১নং ওয়ার্ড লবনচরা হঠাৎ বাজার সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ নং ওয়ার্ড সহপ্রচার সম্পাদক।

মোঃ ইকবাল হোসেন কে আজ রোববার ০৪ অক্টোবর সকাল আনুমানিক ০৭ টার সময়, লবনচরা ইসলামপাড়া ১নং গলিতে এ ঘটনা ঘটেছে।

লবণচরা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছেন।

মোঃ ইকবাল হোসেনের আত্মচিৎকার এলাকাবাসীর ঘটন স্থানে এসে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঠিয়েছে।

সূত্রমতে জানা যায়, মোঃ ইকবাল হোসেন সেন্টারিং মিস্ত্রি প্রতিদিনের ন্যায় আজকেও সে কাজে যাওয়ার সময় এই ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।

Ads