খুলনার রূপসা উপজেলার দুর্জনী মহলে বিএনপির কর্মী আখতার ঢালীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
খুলনার রূপসা উপজেলার দুর্জনী মহলে বিএনপির কর্মী আখতার ঢালীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা

খুলনার রূপসা দুর্জনী মহল বিএনপির কর্মী আখতার ঢালীকে আজ সোমবার ০৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ০৬ টার দিকে দুর্বৃত্তরা তার মাথায় লক্ষ্য করে গুলি করেন শরীরের বিভিন্ন অংশে গুলিবৃদ্ধ হয়েছে।

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে ছেলে জয় ঢালী হত্যার ঠিক এক মাস ২০ দিন পর পিতা আখতার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দুর্জনীমহল শহীদের মোড় সংলগ্ন ঢালী বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত বৃদ্ধ আক্তার ঢালীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে গত ১৫ আগস্ট শনিবার রাত সোয়া ০৯ টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) একই এলাকায় (দুর্জনীমহল শহীদের মোড়) একদল যুবক চায়ের দোকানের সামনে প্রথমে পায়ে আঘাত করে এবং পরে গলা কেটে ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

জয়ের হত্যাকাণ্ডের পর তার মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছিলেন।

ছেলের নির্মম মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ঠিক ১ মাস ২০ দিনের মাথায় পিতাকেও একই কায়দায় টার্গেট করে হত্যা করায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন।

Ads