দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

রাইসার উসকানিতে মেঘা যখন রাশা আর নাহিয়ানের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে ফুঁসছে, তখনই নাহিয়ান হঠাৎ মেঘার সাথে দেখা করার কথা বলে। মেঘা এটাকে বড় সুযোগ মনে করে রাজি হয়, তবে শর্ত দেয় রাশাকেও সাথে আনতে হবে।

এদিকে আরিয়ান ঢাকা ঘোরার বায়না ধরলে নাহিয়ান প্রথমে রাজি হতে চায় না, কারণ আরিয়ানের সাথে রাশা যাচ্ছে, এটা তার সহ্য হচ্ছিল না। কিন্তু পরে মেঘার সাথে দেখা করার কথা বলে আরিয়ান আর রাশার সাথে যেতে রাজি হয়। এরপর চারজন একসাথে দেখা করে একটা নদীর পাড়ে। সেখানে আরিয়ান রাশাকে নিয়ে আলাদা করে নৌকায় ওঠে যায়।

দুজনে আনন্দ করে, হাসাহাসি করে, যা নাহিয়ান সহ্য করতে পারে না। মেঘাও রাশা আর আরিয়ানের ঘনিষ্ঠতা নাহিয়ানকে দেখিয়ে তার মনের আগুন আরও বাড়িয়ে দেয়। এখন মেঘার কথায় নাহিয়ান কি রাশাকে ভুল বুঝে নিজেদের বৈবাহিক জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেবে?

আশিস্ রায়ের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত।

নাটকটি লাইন প্রোডিউসারের দায়িত্বে আছেন জাহিদুল ইসলাম জাহিদ। ‘পরম্পরা’ মেগা সিরিয়ালটি প্রচারিত হচ্ছে সপ্তাহের ৬ দিন, শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভিতে। এছাড়াও দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ ও দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৯ টা ৩০ মিনিটে ।

 

Ads